বিজ্ঞাপন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, ফুটবল টুর্নামেন্ট স্থগিত

বিজ্ঞাপন

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলমান আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্টে দফায় দফায় সংঘর্ষের পর টুর্নামেন্ট স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার বিকালে টুর্নামেন্ট স্থগিতের কথা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ড. মোঃ আসাদুর রহমান।

জানা গেছে, আজ সোমবার সকালে টুর্নামেন্টের দ্বিতীয় দিনের প্রথম খেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে সংঘর্ষে জড়ায় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। পরে বিকেল ৩টার দিকে আবারও সংঘর্ষে জড়ায় বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। উভয় ঘটনায় প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ফুটবল টুর্নামেন্ট কেন্দ্র করে সংগঠিত দফায় দফায় সংঘর্ষের পর আজ বিকেলে ফুটবল টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিতের তথ্য জানায় ক্রীড়া আয়োজক উপ-কমিটি।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে চলমান আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্টে খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে দুই বিভাগের খেলোয়াড়সহ অন্তত ৫ জন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বিভাগের খেলার শেষ সময়ে আর এক মিনিট বাকি ছিল। শেষ সময় পর্যন্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এগিয়ে ছিল ১-০ গোলে। একপর্যায়ে ইসলামের ইতিহাস বিভাগের ডাগআউটে বল থ্রো-ইন হলে অ্যাকাউন্টিং বিভাগের একজন খেলোয়াড় বল আনতে যান। এ সময় দর্শক সারি থেকে কেউ একজন ওই খেলোয়াড়কে উদ্দেশ্য করে কটূক্তি বা কিছু বললে তাদের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে দুই বিভাগের শিক্ষার্থী ও খেলোয়াড়দের মধ্যে তা ছড়িয়ে পড়ে। পরে তা হাতাহাতি, ধাক্কাধাক্কি এবং পরবর্তীতে মারামারিতে রূপ নেয়। দুই বিভাগের শিক্ষার্থী এবং দর্শকরা লাঠিসোঁটা, বাঁশ, গাছের ডাল দিয়ে সংঘর্ষে জড়ান। পরবর্তীতে খেলা আয়োজক কমিটি ও দুই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই মারামারিতে আহত ৫ জন ইবির মেডিকেল সেন্টারে চিকিৎসা নেন।

অপরদিকে, পরে বিকেল ৩টার দিকে টুর্নামেন্টের ৪র্থ খেলা চলাকালীন আবারও সংঘর্ষে জড়ায় বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। একপর্যায়ে দুই বিভাগের শিক্ষার্থী ও খেলোয়াড়দের মধ্যে তা ছড়িয়ে পড়ে। পরে তা হাতাহাতি, ধাক্কাধাক্কি এবং পরবর্তীতে মারামারিতে রূপ নেয়। পরে বিকেলে ফুটবল টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দেয় ক্রীড়া আয়োজক উপ-কমিটি।

উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ড. সরফরাজ নেওয়াজ সাংবাদিকদের বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিশৃঙ্খল ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে প্রশাসনের সাথে কথা বলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফুটবল টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে প্রত্যেক বিভাগীয় সভাপতিদের মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে।

পড়ুন : অনিশ্চয়তার দিন শেষ, এমপি ধলুর উদ্যোগে ঘর পেলেন দুই অসহায় পরিবার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন