কাউন্সিলর হতে গণসংযোগে মানিক হাওয়াদার, উন্নত ওয়ার্ড গড়ার প্রত্যয়

আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় গণসংযোগ শুরু করেছেন মো. মানিক হাওলাদার। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি। ভোটারদের কাছে তুলে ধরছেন এলাকার উন্নয়ন ও নাগরিকসেবা নিয়ে নিজের পরিকল্পনার কথা।

বিজ্ঞাপন

নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ৬ নম্বর ওয়ার্ডকে পরিচ্ছন্ন, নিরাপদ, মাদকমুক্ত ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করার প্রত্যয় জানিয়েছেন মানিক হাওলাদার। গণসংযোগের সময় তিনি বাসিন্দাদের কাছ থেকে এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিকদের প্রত্যাশার কথা শুনছেন। পাশাপাশি তাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছেন।

মানিক হাওলাদার বলেন, ৬ নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক। ছোটবেলা থেকেই এই এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনা খুব কাছ থেকে দেখে আসছেন তিনি। সেই অভিজ্ঞতা থেকেই এবার জনগণের সেবায় আরও বড় পরিসরে কাজ করার প্রত্যাশা নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন।

তিনি বলেন, “আমি কথার রাজনীতি নয়, কাজের রাজনীতি করতে চাই। মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা শুনতে চাই এবং সামর্থ্য অনুযায়ী সমাধানের উদ্যোগ নিতে চাই। আমার স্বপ্ন ৬ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, নিরাপদ ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলা।”

কাউন্সিলর নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়ন ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কারের পাশাপাশি নাগরিকদের দৈনন্দিন বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি। শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন মানিক হাওলাদার।

এ ছাড়া বেকার তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। যুবসমাজকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে ইতিবাচক কাজে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে তার।

মাদকবিরোধী সামাজিক আন্দোলনের পরিকল্পনা

৬ নম্বর ওয়ার্ডকে মাদকমুক্ত করা নিজের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছেন মানিক হাওলাদার। এ ক্ষেত্রে শুধু আইন প্রয়োগের ওপর নির্ভর না করে পরিবার, সমাজ ও তরুণদের সম্পৃক্ত করে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে চান তিনি।

মানিক হাওলাদার বলেন, “আমাদের ওয়ার্ডের কোনো কিশোর বা তরুণ যেন মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে, সে জন্য পরিবার, সমাজ ও তরুণদের নিয়ে সচেতনতা কার্যক্রম গড়ে তুলতে চাই। মাদকমুক্ত একটি প্রজন্ম গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”

পাশে থাকতে চান অসহায় মানুষের

অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোরও প্রত্যয় জানিয়েছেন মানিক হাওলাদার। তার মতে, জনপ্রতিনিধিত্ব শুধু উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের বিপদে পাশে দাঁড়ানো, নাগরিক অধিকার নিশ্চিত করা এবং নিয়মিত যোগাযোগের মাধ্যমে সমস্যার কথা শোনা একজন জনপ্রতিনিধির গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি বলেন, “উন্নয়ন কোনো একক ব্যক্তির কাজ নয়, এটি সবার সম্মিলিত প্রচেষ্টার ফল। ওয়ার্ডবাসীর আন্তরিক সহযোগিতা পেলে সবাইকে সঙ্গে নিয়ে একটি উন্নত, শিক্ষিত, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।”

গণসংযোগের মাধ্যমে ওয়ার্ডবাসীর মতামত ও প্রত্যাশার কথা শুনে সেসব নিজের পরিকল্পনায় যুক্ত করার চেষ্টা করছেন বলেও জানান মানিক হাওলাদার।

জনগণের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে আগামী দিনে ৬ নম্বর ওয়ার্ডের উন্নয়ন ও নাগরিকসেবায় ভূমিকা রাখতে চান তিনি। এ জন্য আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার সুযোগ পেলে ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন প্রত্যাশা করেছেন মো. মানিক হাওলাদার।

পড়ুন: তেলের দামে বাজার-গণপরিবহনে অস্থিরতা, চাপে জনজীবন

আর/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন