কুষ্টিয়ায় ভেজাল সার বিক্রির দায়ে রেজবুল হাসান (৪৭) নামে ব্যবসায়ীকে একলাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ২৫ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করা হয়। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া শহরের ত্রিমোহনী বাজারে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন।
জানা গেছে, কুষ্টিয়া শহরের ত্রিমোহনী বাজারের ব্যবসায়ী রেজবুল হাসান ভেজাল সার বিক্রি করেন এই অভিযোগে ওই ব্যবসায়ীর দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২৫ বস্তা ভেজাল টিএসপি সার পাওয়া গেলে সেগুলো জব্দ করা হয়। এবং সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১৭(৩) ধারায় একলাখ টাকা জরিমানা করা হয় ওই ব্যবসায়ীকে। পরে জব্দকৃত ২৫ বস্তা ভেজাল টিএসপি সার ধ্বংস করা হয়।
এসময় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাসিরুদ্দীন সোহেল, জেলা কৃষকদলের সভাপতি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পড়ুন:কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল
ইমি/


