বিজ্ঞাপন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কার্তিক, মাম্মুটি, রণদীপ ও ইয়ামির জয়

বিজ্ঞাপন

ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন কার্তিক আরিয়ান ও মালয়ালম চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মাম্মুটি। সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন ইয়ামি গৌতম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গুজরাটের একতা নগরে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নয়া দিল্লির বাইরে এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হলো।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘চন্দু চ্যাম্পিয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য কার্তিক আরিয়ান এবং ‘ব্রহ্মযুগম’ সিনেমায় অভিনয়ের জন্য মাম্মুটি যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।

অন্যদিকে ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ইয়ামি গৌতম। সিনেমাটি এবারের আসরে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কারও অর্জন করেছে।

অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও পুরস্কার পেয়েছেন রণদীপ হুদা। ‘স্বতন্ত্র্য বীর সাভারকর’ সিনেমার জন্য সেরা নবাগত পরিচালক হিসেবে সম্মাননা পেয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনার পাশাপাশি এতে প্রধান চরিত্রেও অভিনয় করেছেন রণদীপ হুদা।

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অন্যতম বিশেষত্ব হলো সাত দশকেরও বেশি সময় পর প্রথমবার দিল্লির বাইরে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন। গুজরাটের কেভাদিয়ার একতা নগরে স্ট্যাচু অব ইউনিটির সামনে অনুষ্ঠিত হয় আয়োজনটি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপস্থিতিতে দেশের বিভিন্ন ভাষার চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের সম্মানিত করা হয়।

জনপ্রিয় চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে ‘কালকি ২৮৯৮ এডি’। সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ‘আমরান’ সিনেমার পরিচালক রাজকুমার পেরিয়াসামি।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল প্রবীণ অভিনেতা অনন্ত নাগকে ২০২৪ সালের দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া দেশের সর্বোচ্চ এই চলচ্চিত্র সম্মাননায় তাঁর পাঁচ দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। দীর্ঘ এই ক্যারিয়ারে কন্নড়সহ ভারতীয় চলচ্চিত্রে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছেন তিনি।

পড়ুন : মুক্তির আগেই গিনেস রেকর্ডে আল্লু অর্জুনের ‘রাকা’

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন