বিজ্ঞাপন

‎কুড়িগ্রামে সার বিতর্কে কৃষিবিভাগের উপ-পরিচালকের চেয়ার বদল

বিজ্ঞাপন

কুড়িগ্রামে সার নিয়ে যখন কৃষকদের নানা অভিযোগ, ঠিক তখনই বদলি হলেন কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তা।

‎কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে ঝিনাইদহে। নতুন কর্মস্থলে তিনি বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে দায়িত্ব নেবেন।

‎সোমবার কৃষি মন্ত্রণালয়ের এক আদেশে এই বদলির কথা জানানো হয়। ২৩ সেপ্টেম্বর বিকালের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। একই আদেশে কুড়িগ্রামের নতুন উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে।

‎সম্প্রতি কুড়িগ্রামে সার বিতরণ নিয়ে কৃষকদের ভোগান্তি ও নানা অভিযোগ সামনে আসে। এর মধ্যেই এলো উপপরিচালকের বদলির খবর। তবে মন্ত্রণালয়ের আদেশে বদলির কারণ উল্লেখ করা হয়নি।

‎জেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সার বিতরণ পরিস্থিতির সঙ্গে বদলির বিষয়টির যোগসূত্র থাকতে পারে।

‎বদলির বিষয়টি নিশ্চিত করে আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনি দায়িত্ব হস্তান্তর করেছেন।

‎মঙ্গলবার কুড়িগ্রাম ছাড়েন তিনি। এখন নতুন উপপরিচালকের দায়িত্ব গ্রহণের পর সার বিতরণসহ কৃষকদের বিভিন্ন সমস্যায় কী পরিবর্তন আসে—সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

পড়ুন : টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন