জামালপুরে পৃথক অপহরণ ও ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন এবং আরও দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
বুধবার জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ফজলুল হক জানান, সদর থানার স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় আলামিন ও সাইদুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আলামিনকে ৩ লাখ এবং সাইদুর রহমানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, বকশীগঞ্জ থানার নাবালিকা অপহরণ মামলায় ১৪ বছর বয়সী আসামি স্বাধীনকে শিশু আইনে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।
এছাড়া ইসলামপুর থানার অপহরণ মামলায় শ্রী জয় দাসকে পৃথক দুই ধারায় ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পড়ুন : সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সা/
বিজ্ঞাপন


