সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অবৈধভাবে দেশে নিয়ে আসা ভারতীয় পেঁয়াজের বড় একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিজিবি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এ তথ্য জানায়।
বিজিবি জানায়, মঙ্গলবার রাতে গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে ৪৮ বিজিবি।
অভিযানে ৩ হাজার ৫০০ কেজি ভারতীয় পেঁয়াজ এবং ১২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ ৬৩ হাজার ৩৩০ টাকা।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা পেঁয়াজ ও মদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পড়ুন : সংবাদ প্রকাশের ১ ঘণ্টার মাথায় তড়িঘড়ি করে সরানো হলো বাংলোর আলোকসজ্জা


