কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, নিষিদ্ধ সিরাপ ও ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য ১৮লাখ ৭৪হাজার৩’শ টাকা।
আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠোটারপাড়া বিওপির সদস্যরা শুকুনতলা মাঠ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২ বোতল ফেয়ারডিল সিরাপ ও দুই হাজার ১’শ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৬লাখ ৩০হাজার ৮’শ টাকা।
অপরদিকে, উদয়নগর বিওপির সদস্যরা ডিগ্রিচর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৮ বোতল মদ, ৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১হাজার ১’শ ১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৩লাখ ৭৫হাজার টাকা।
এছাড়া, বিলগাথুয়া বিওপির সদসরা পশ্চিম বিলগাথুয়া মাঠ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০৯ বোতল মদ, ৯’শ ৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১হাজার ৯’শ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৮লাখ ৬৮হাজার ৫’শ টাকা।
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য দৌলতপুর থানায় জমা করে পৃথক সাধারন ডায়েরী করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পড়ুন : সব নিত্যপণ্যের বাজার চড়া, পুড়ছে ভোক্তার পকেট
সা/


