বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মোটরসাইকেল ও গাড়ি চালনায় সতর্কতা, পুলিশের ১২ পরামর্শ

সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল ও গাড়িচালকদের ১২টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

নির্দেশনায় মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট এবং গাড়ির চালক ও যাত্রীদের সিট বেল্ট ব্যবহারের কথা বলা হয়েছে। মোটরসাইকেলে চালকসহ সর্বোচ্চ দুজন চলাচল করতে পারবেন বলেও জানানো হয়েছে।

গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার এবং অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি নির্ধারিত গতিসীমা মেনে চলা ও ট্রাফিক সিগন্যাল যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দিয়েছে পুলিশ।

বড় ও ভারী যানবাহনের ‘ব্লাইন্ড স্পট’ সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি লেন পরিবর্তন বা মোড় নেওয়ার আগে ইন্ডিকেটর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। অন্য যানবাহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রেখেও গাড়ি চালাতে বলা হয়েছে।

কুয়াশা, বৃষ্টি বা বিরূপ আবহাওয়ায় গতি কমিয়ে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে পুলিশ। ট্রাফিক জ্যাম কিংবা অন্য চালকের ভুলের কারণে মেজাজ না হারিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়ার কথাও বলা হয়েছে।

মাদক সেবন করে, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বা উল্টো পথে গাড়ি চালানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। মহাসড়কে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং না করে নির্ধারিত লেন অনুসরণ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ ছাড়া চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহনের সব হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য এসব নির্দেশনা মেনে চলতে চালকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ।

পুলিশের ১২ নির্দেশনা
১. মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে হেলমেট এবং গাড়ি চালানোর ক্ষেত্রে সিট বেল্ট ব্যবহার করুন।

২. মোটরসাইকেলে চালকসহ আরোহী কোনভাবেই দুইয়ের অধিক হবে না।

৩. মোবাইল ফোন ব্যবহার এবং অপ্রয়োজনে হর্ন বাজানো থেকে বিরত থাকুন।

৪. নির্ধারিত গতিসীমা এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলুন।

৫. বড় এবং ভারী যানবাহনের ব্লাইন্ড স্পট সম্পর্কে সচেতন থাকুন, যাতে চালক আপনাকে দেখতে পায়।

৬. লেন পরিবর্তন কিংবা টার্ন নেওয়ার আগে ইন্ডিকেটর ব্যবহার করুন।

৭. অন্য পরিবহনের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।

৮. বিরূপ আবহাওয়ায় গতি কমিয়ে সাবধানে গাড়ি চালান।

৯. ট্রাফিক জ্যাম কিংবা অন্য চালকদের ভুলে মেজাজ হারাবেন না।

১০. মাদক সেবন করে, নিদ্রাচ্ছন্ন চোখে কিংবা উল্টো পথে গাড়ি চালাবেন না।

১১. মহাসড়কে ওভারটেকিং থেকে বিরত থাকুন, নির্ধারিত লেন মেনে গাড়ি চালান।

১২. হালনাগাদ কাগজপত্র সঙ্গে রাখুন।

পড়ুন: মাদক-জুয়া প্রতিরোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন