বিজ্ঞাপন
বিজ্ঞাপন

কোটি টাকার হেরোইন ও ফেয়ারডিলসহ ২ জনকে আটক করেছে এসআরবি

রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর গোদাগাড়ী ও চারঘাট উপজেলায় একাধিক অভিযান পরিচালনা করে এসআরবি-৫। অভিযানে বিপুল পরিমান হেরোইন ও ফেয়ারডিল জব্দ করে এবং দুই অভিযুক্তকে আটক করে এসআরবি।

রাজশাহীর গোদাগাড়ী থানাধীন কবুতরপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১শত ৭৩ গ্রাম হেরোইন জব্দ করে। চারঘাট উপজেলা থেকে ২শত বোতল ফেয়ারডিলসহ একজনকে অটক করে। অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ১ কেজি ৮শত ২৬ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে এসআরবি-৫।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসআরবি-৫ জানায়, গতকাল বুধবার বিভিন্ন সময়ে এসআরবি একাধিক কোম্পানী রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদক ও অপরাধ নির্মূলে তাদের নিয়মিত অভিযান পরিচলনা করে। ওই সময় কোটি টাকার মূল্যের হেরোইন জব্দ করে এবং দুইজন অভিযুক্তকে আটক করে এসআরবি। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে এসআরবি অফিস।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়িসহ তিনজন আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন