বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রূপগঞ্জের সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় সভা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বিন শফিক।

২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসিক কর্মকর্তা আশিকুর রহমান খান, মোহনা টিভির সাংবাদিক ছাত্তার আলী সোহেল, দৈনিক জনতার সাংবাদিক মাসুদ করিম, জয়নাল আবেদীন জয়,(যুমনা টিভি ও মানবজমিন) নাগরিক টিভি ও দৈনিক খোলাকাগজ’র সাংবাদিক মাহবুব আলম প্রিয়, নিজামুদ্দিন (আমার বার্তা) , নাজমুল হুদা ( জাগো নিউজ ও দৈনিক সংগ্রাম) , রিয়াজ হোসেন (একাত্তর টিভি), এসএম আবু কাউসার( বৈশাখী টিভি), হানিফ মোল্লা ( আমাদের রূপগঞ্জ), যায়যায়দিন ( রিপন মিয়া), মীর শফিক ( নয়া দিগন্ত), মাহমুদুল হাসান নয়ন ( চ্যানেল এস), এনামুল হক (গ্লোবাল টিভি), হাফিজুর রহমান সাজিদ ( নয়া শতাব্দী), সুলতান মহিউদ্দিন ( মুভি বাংলা), মীর হাবিব ( আয়না টিভি),শরীফ ভুঁইয়া ( দৈনিক কালবেলা), ফয়সাল ভুঁইয়া ( দৈনিক প্রভাত) প্রমূখ।

এ সময় রূপগঞ্জের কর্মরত সাংবাদিকরা স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা, মাদক দমনে প্রশাসনের আরও তৎপরতা বৃদ্ধি, ভুলতা গাউছিয়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে পদক্ষেপের দাবীসহ সমাজের নানা বিষয় তুলে ধরেন। পাশাপাশি নবাগত ইউএনওকে রূপগঞ্জ অঞ্চলের কল্যাণের স্বার্থে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন সাংবাদিকরা।

এ সময় ইউএনও এসএম আব্দুল্লাহ বিন শফিক বলেন, আমার কর্মস্থল আমার ঠিকানা। এখানে সরকারের অর্পিত দায়িত্ব পালনই আমার লক্ষ্য। রূপগঞ্জের মানুষের জন্যে এমন কিছুই করে যেতে চাই যাহাতে আমাকে সম্মান দিয়ে মনে রাখে।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরে ১৩ লাখ টাকার ভারতীয় শাড়িসহ তিনজন আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন