বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আমিনবাজারে পুলিশের এসআই হত্যায় আরেক আসামি গ্রেপ্তার, মোট গ্রেপ্তার ১৮

সাভারের আমিন বাজারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নাম্বার আসামি মারুন (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আজ ভোররাত দেড়টার দিকে আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ জাকির আল আহসান এর নেতৃত্বে একদল পুলিশ বড়দেশী পশ্চিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তার আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

এস আই মোঃ জাকির আল আহসান নাগরিককে বলেন, পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক আলতাব হোসেন হত্যা মামলার আসামি মারুনকে ভোড় রাতে গ্রেপ্তার করা হয়। এনিয়ে এই মামলার প্রধান আসামিসহ মোট ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হলো।

এর আগে গত ৫ সেপ্টেম্বর বড়দেশি এলাকায় রাত ৮ টার দিকে এক বৃদ্ধ অটোরিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবির এসআই আলতাব হোসেনের ওপর হামলা করা হয়। প্রাণ বাঁচাতে তিনি তাঁর পোশাক কারখানার ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানে গিয়ে তাঁর ও তাঁর ছেলে আরিফুলের ওপর হামলা করে গুরুতর আহত করেন। এ সময় হামলাকারীরা কারখানাটিও ভাঙচুর করে। পরে গুরুতর আহত অবস্থায় আলতাব হোসেন ও তাঁর ছেলেকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তার স্ত্রী শিউলী পারভীন ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।

পড়ুন : ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা ৮ জেলে ৬ দিন পর উদ্ধার

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন