বিজ্ঞাপন
বিজ্ঞাপন

‎যুবদল নেতার বিরুদ্ধে মসজিদের মোতোয়াল্লিকে মারধরের অভিযোগ

চট্টগ্রামের পটিয়ায় মসজিদের দোকান ভাড়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে এক মসজিদের মোতোয়াল্লিকে মারধরের অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলা যুবদল নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে।
‎
‎শনিবার রাত ৮টার দিকে পটিয়া পৌরসভার বৈলতলী রোড এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত মোতোয়াল্লির নাম আবু ছিদ্দিক (৫৬)। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৃত হাজী আবদুস ছত্তারের ছেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, ৬ নম্বর ওয়ার্ডের হাজী আবদুস সাত্তার জামে মসজিদের একটি দোকান পাঁচ বছরের জন্য ভাড়া নেন শাহজাহান চৌধুরী। পরে তিনি দোকানটি মো. ইমরান নামে একজনকে উপ-ভাড়া দেন। শনিবার রাতে দোকানের পাওনা ভাড়া আদায় করতে গেলে মোতোয়াল্লি আবু ছিদ্দিকের সঙ্গে ইমরানের বাকবিতণ্ডা হয়।
‎
‎পরে শাহজাহান চৌধুরী ঘটনাস্থলে এলে তার সঙ্গেও আবু ছিদ্দিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে কিল-ঘুষি মারার অভিযোগ করেন আবু ছিদ্দিক।
‎
‎আহত আবু ছিদ্দিক বলেন, “মসজিদের নির্ধারিত দোকান ভাড়া না দেওয়ার উদ্দেশ্যেই শাহজাহান চৌধুরী ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালিয়েছে।”
‎
‎তবে অভিযোগ অস্বীকার করে শাহজাহান চৌধুরী বলেন, “আমি বা আমার লোকজন তার ওপর কোনো হাত তুলিনি কিংবা মারধর করিনি। মোতোয়াল্লি নিজেই এসে আমার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।”
‎
‎এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “বিষয়টি সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে অবহিত হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন

‎পড়ুন : ফতুল্লায় একটি মাদ্রাসায় ছাদে খেলতে গিয়ে বিদুৎতায়িত হয়ে পাচঁ শিক্ষার্থী দগ্ধ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন