বিজ্ঞাপন
বিজ্ঞাপন

নরসিংদীর ভাটপাড়ায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২

নরসিংদীর মাধবদীতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে মাধবদী থানার পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাটপাড়া বাজার এলাকায় সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

নিহত ব্যক্তিরা হলেন নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নের অনন্তরামপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে সাইদুল ইসলাম (২০) এবং গাজীপুরের বাসিন্দা নুর উদ্দিন। তাঁদের মধ্যে সাইদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে পাঁচদোনা-ঘোড়াশাল সড়কের ভাটপাড়া বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির ডান পাশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় সিএনজিতে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের দিকে নিয়ে যান। এর মাঝে সাইদুল ঘটনাস্থলে মারা যায়, পরে অপরজন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নিহত সাইদুল ইসলাম গাজীপুরের টঙ্গীতে গার্মেন্টস চাকুরী করতো, বাড়ি আসার পথে দুর্ঘটনায় নিহত হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, খবর পেয়ে মাধবদী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক পালিয়ে গেছে। তবে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

পড়ুন : সরকারি ভাড়ার হিসাব একদিকে, পরিবহনে চলছে অন্য হিসাব

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন