বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ডিএমপির বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার রদবদল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটে সহকারী পুলিশ কমিশনার (এসি) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তর থেকে পৃথক কার্যালয় আদেশে এসব বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

এর মধ্যে একই দিনে জারি করা প্রথম আদেশে তিন সহকারী পুলিশ কমিশনারকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগের (ট্রাফিক-শাহবাগ জোন) এসি মেহেদি হাসান শাকিলকে রমনা বিভাগের নিউমার্কেট জোনে পদায়ন করা হয়েছে। নিউমার্কেট জোনের এসি মো. নাসিম এ-গুলশানকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের (অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম) সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. নাদিম হায়দার চৌধুরীকে ট্রাফিক-রমনা বিভাগের (ট্রাফিক-শাহবাগ জোন) নতুন এসি হিসেবে পদায়ন করা হয়েছে।

একই দিনে জারি করা অপর এক আদেশে দুই অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (এডিসি) কর্মস্থল পরিবর্তন করা হয়। এতে পিওএম-দক্ষিণ বিভাগের এডিসি সাগর দিপা বিশ্বাসকে পি অ্যান্ড আর এইচআরডি বিভাগে এবং ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরিফা আশরাফ পিংকিকে পিওএম-দক্ষিণ বিভাগের এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এদিকে পৃথক কার্যালয় আদেশে আরও ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আদেশ অনুযায়ী, সহকারী কমিশনার (এসি) স্বপ্না বেগমকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে এবং ওই বিভাগের এসি মনোয়ারা আকতার রিফাতকে শেরেবাংলা অঞ্চলের (ট্রাফিক) দায়িত্ব দেওয়া হয়েছে।

দারুস সালাম অঞ্চলের এসি ইমদাদ হোসেন বিপুলকে গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগে এবং শেরেবাংলা অঞ্চলের এসি (ট্রাফিক) জাকির হোসেনকে দারুস সালাম অঞ্চলে বদলি করা হয়েছে।

এ ছাড়া লালবাগ অঞ্চলের এসি (ট্রাফিক) মাহতাব হোসেনকে ডিবির গোয়েন্দা বিভাগে এবং লালবাগ বিভাগের এসি (পেট্রল) তারেকুল ইসলামকে লালবাগ অঞ্চলের ট্রাফিক বিভাগে বদলি করা হয়েছে।

ডিএমপি সদর দপ্তরের এক আদেশে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এসব নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

পড়ুন : সরকারি ভাড়ার হিসাব একদিকে, পরিবহনে চলছে অন্য হিসাব

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন