বিজ্ঞাপন
বিজ্ঞাপন

নিকুঞ্জের জাহিদ ইকবাল চত্বরে কাল থেকে কলেরা টিকার দ্বিতীয় ডোজ

রাজধানীর নিকুঞ্জ-২-এর জাহিদ ইকবাল চত্বরে কাল শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে কলেরা টিকার দ্বিতীয় ডোজ খাওয়ানোর কর্মসূচি শুরু হচ্ছে। প্রথম ডোজ গ্রহণকারীদের দ্বিতীয় ডোজ দেওয়ার এ কার্যক্রম চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাহিদ ইকবাল চত্বরে এ কর্মসূচি চলবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম ডোজ গ্রহণকারীদের নির্ধারিত সময়ের মধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে।

এর আগে একই স্থানে ১২ দিনব্যাপী কলেরা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর প্রথম ডোজ খাওয়ানোর কর্মসূচি পালিত হয়। ওই কর্মসূচিতে এলাকার বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন।

কলেরা প্রতিরোধে টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি পান, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, খাবার ঢেকে রাখা এবং খাবারের আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দাদের দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য নির্ধারিত সময়ে জাহিদ ইকবাল চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সরকারের চলমান Preventive Oral Cholera Vaccination (POCV) Campaign 2026-এর আওতায় এ টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদপ্তর (DGHS) এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

স্থানীয় পর্যায়ে কর্মসূচিটির সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে রয়েছে নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি।

বিজ্ঞাপন

পড়ুন : ২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন