বিজ্ঞাপন
বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের প্রতিবাদ-বিক্ষোভ

পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ নতুন কোর্ট এলাকা থেকে চাঁনমারী মাইক্রোস্ট্যান্ড পর্যন্ত এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহাবুব রহমানের সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সঞ্চালনায় মিছিলটি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিতে নেতাকর্মীরা অংশ নেন।

প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সালাউদ্দিন সালু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।

এসময় নারায়ণগঞ্জ জেলা যুবদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন তাওহীদ একাদশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন