বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন তাওহীদ একাদশ

বগুড়ার শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে তাওহীদ একাদশ। ফাইনালে রানার্সআপ হয়েছে জুনিয়র একাদশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেজোড়া দক্ষিণপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মাহমুদুল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান মামুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রভাষক মিজানুর রহমান।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আয়োজক কমিটির সদস্য, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচে তাওহীদ একাদশ ও জুনিয়র একাদশের খেলোয়াড়দের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত খেলায় জয় পেয়ে তাওহীদ একাদশ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর জুনিয়র একাদশ রানার্সআপ হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার পরিবেশ তৈরি করার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের মূল্য বাড়ায়নি সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন