টাঙ্গাইলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল জেলা টেলিভিশন সাংবাদিকদের মিলন মেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
এসময় সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আজকের অনুষ্ঠানটি অসাধারণ। সকলের প্রতি শুভ কামনা রইলো। আগামী দিনে সকলে মিলে এই টাঙ্গাইলকে কিভাবে সুন্দর করা যায়, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সাংবাদিকদের পেশা অত্যন্ত সম্মানিত এবং দায়িত্বশীল পেশা। দায়িত্বশীলতার সাথে আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করবেন। সঠিক সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে জাতি ও দেশ গঠনের কাজে আপনারা সহযোগিতা করবেন।
টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, সাংবাদিক মুসলিম উদ্দিন আহমেদ, কাজী তাজ উদ্দিন রিপন, তুহিন খান, কাদির তালুকদার, সোহেল তালুকদার, কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামিম আল মামুন।
এছাড়াও বিভিন্ন টেলিভিশন টাঙ্গাইল জেলা প্রতিনিধি এবং উপজেলা প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকতায় সুস্থ ও পেশাদার পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। অপসাংবাদিকতা রোধ এবং মফস্বল সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের মিলন মেলা ও মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া মফস্বলে দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ, সুযোগ-সুবিধা এবং নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন। বক্তারা জেলার উন্নয়ন সম্ভাবনা এবং সমস্যাগুলো নিয়মিতভাবে টেলিভিশনের পর্দায় তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
পড়ুন:সংসার চলছে জোড়াতালিতে, হিসাব মিলছে না নিম্ন ও মধ্যবিত্তের
ইমি/


