বিজ্ঞাপন
বিজ্ঞাপন

নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাজবাড়ীতে জিয়া মঞ্চের বিক্ষোভ

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে জিয়া মঞ্চ, রাজবাড়ী।

শনিবার ২৬শে সেপ্টেম্বর সকাল ১০টায় রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের পান্না চত্বর এলাকা প্রদক্ষিণ করে আজাদী ময়দানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এসময় কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ- সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক খন্দকার মাহফুজুর রহমান, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম ফারুক বক্তব্য রাখেন।

বক্তারা বলেন-আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা বলেন, দেশের মানুষের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজনৈতিকভাবে সচেতন থেকে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখা হবে।

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন-জেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন মুক্তি, পৌর জিয়া মঞ্চের সভাপতি আব্দুর রাকিব, সেক্রেটারি বাবলা চৌধুরী, সদর উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোঃ মিন্টু শেখ সহ সকল ইউনিটের সকল নেতাকর্মীরা অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : বিশ্ব নদী দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌ র‍্যালি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন