বিজ্ঞাপন
বিজ্ঞাপন

গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে তপন খানকে চেয়ে তৃণমূলের আলোচনা

গাজীপুর জেলা যুবদলের নতুন নেতৃত্ব নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। এর মধ্যে জেলা যুবদলের সভাপতি পদে কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. তপন খানের নাম আলোচনায় এসেছে।

বিজ্ঞাপন

কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মী তাঁকে জেলা যুবদলের নেতৃত্বে দেখতে চান বলে জানিয়েছেন।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য, ছাত্ররাজনীতির মাধ্যমে তপন খানের রাজনৈতিক পথচলা শুরু। পরে তিনি যুবদলের বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করেন। তিনি গাজীপুর জেলা যুবদলের সহ-সভাপতি, কালিয়াকৈর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সমবায় সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক।

স্থানীয় নেতাকর্মীরা জানান, বিএনপির বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে তপন খান সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। ২০২২ সালের ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ এবং ২০২৩ সালের ২৮ অক্টোবর নয়াপল্টনের মহাসমাবেশসহ বিভিন্ন কর্মসূচিতে তিনি কালিয়াকৈর থেকে নেতাকর্মীদের নিয়ে অংশ নেন।

বিভিন্ন সময় দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের সংগঠিত করতে তপন খান ভূমিকা রেখেছেন। এ কারণে মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তাঁর সাংগঠনিক ভূমিকা নিয়ে আলোচনা রয়েছে।

কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা বলেন, জেলা যুবদলের নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, দলীয় কর্মসূচিতে সক্রিয়তা এবং মাঠপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের বিষয়গুলো বিবেচনা করা প্রয়োজন। তাঁদের প্রত্যাশা, নেতৃত্ব পুনর্গঠনের সময় তপন খানের নামও বিবেচনায় রাখা হবে।

গাজীপুর জেলা যুবদলের সভাপতি পদে তপন খানকে দায়িত্ব দেওয়ার বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্তের পরই বিষয়টি স্পষ্ট হবে।

মো. তপন খান বলেন, “আমি দলের একজন কর্মী হিসেবে দীর্ঘদিন সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছি। দল আমাকে বিভিন্ন সময়ে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। নেতৃত্বের বিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। ভবিষ্যতে দল যে দায়িত্ব দেবে, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তা পালনের চেষ্টা করব।”

পড়ুন : পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন