খাগড়াছড়িতে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ২৯৮ নং সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা বাড়ানো এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ফাইনাল খেলাকে ঘিরে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে এসেছে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ ৪টি দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
এসময় জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত, জেলা পরিষদ সদস্য এম এন আবছার, প্রেস ক্লাব সভাপতি তরুন কুমার ভট্টাচার্যসহ অনেকেই উপস্থিত ছিলেন।
পড়ুন : নির্বাচন কমিশনের তালিকায় দুর্গম, গেজেটে নেই হরিরামপুর
সা/


