“ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন নির্ধারণ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের বিভিন্ন সড়ক ঘুরে সম্মেলন কক্ষে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।
আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়, ঝরনা, বনাঞ্চল ও বৈচিত্র্যময় সংস্কৃতির কারণে খাগড়াছড়ি পর্যটনের অপার সম্ভাবনাময় একটি জেলা। আধুনিক প্রযুক্তি, ডিজিটাল প্ল্যাটফর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার করে জেলার পর্যটনকেন্দ্রগুলোকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরার সুযোগ রয়েছে।
বক্তারা আরও বলেন, পর্যটন খাতের উন্নয়নের পাশাপাশি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগোষ্ঠীর অর্থনৈতিক অংশগ্রহণ বাড়াতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
পড়ুন:গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক
ইমি/


