বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে জুয়েল মিয়া নামে একজন নিহত হয়েছে। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার শান্তিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জুয়েল মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার নিলোখ্খা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের সেন্টু মিয়ার ছেলে। এ সময় উভয় পক্ষের অন্তত ৫ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলি, ৫টি ককটেল ও একটি দশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান. আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে শান্তিপুর গ্রামের আজগর আলী সরকার বাড়ির সাথে সফু সরকার বাড়ির মধ্যে বিরোধ চলে আসছে। গত ৩০ জুন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর পর থেকে সফু সরকারের লোকজন এলাকা ছাড়া ছিলো। এর জের ধরে আজ সোমবার ভোরে সফু সরকারের নাতি মোক্তার হোসেনের নেতৃত্বে নরসিংদী থেকে লোকজন এনে প্রতিপক্ষেরে উপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে ৫/৬ জন গুলিবিদ্ধ হয়। আহতদের উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করে।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াছিন জানান, আধিপত্য বিস্তার নিয়ে ওই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে ভোরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ঘটনাটির তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন । নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রীয় চলমান রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫ রাউন্ড গুলি, ৫টি ককটেল ও একটি দশীয় বন্দুক উদ্ধার করেছে।

পড়ুন:কারাগারে নেওয়ার পথে আসামি পলায়ন, ৫ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন