বিজ্ঞাপন
বিজ্ঞাপন

জয়পুরহাট মোটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মোঃ আল-মামুন মিয়া। 

বিজ্ঞাপন

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক  মাসুদ রানা প্রধান ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

​অনুষ্ঠানে নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ শেষে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আবদুল হামিদ মিটুল। এসময় জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর  জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে এম এ হেলাল এবং সাধারণ সম্পাদক পদে গোলাম মর্ত্তুজা শিপলু নির্বাচিত হন।

পড়ুন : কক্সবাজার বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন