দিনাজপুরে নবজীবন নারী উন্নয়ন সংস্থা (লিলি মোড়, সদর) এর আয়োজনে শিশু নিখোঁজ, হত্যা ও পাচার এর প্রতিবাদে ২৮ সেপ্টেম্বর-২০২৬ সোমবার দিনাজপুর প্রেস ক্লাবের সম্মুখ সড়কের সামনে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নবজীবন নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রওশন আরা, দিনাজপুর প্রেস ক্লাবের সহ সভাপতি আজহারুল আজাদ জুয়েল, অভিভাবক মোঃ সাখাওয়াতুল কবির চৌধুরী, মনিরা খানম, নাসিমা খাতুন, নবজীবন শিশু বিকাশ কেন্দ্রের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, সমাজকর্মী মকিদ হায়দার শিপন, সহকারী শিক্ষক শামীমা আকতার প্রমুখ। এ সময় নবজীবন উন্নয়ন সংস্থার অন্যান্য কর্মকর্তা, সদস্যবৃন্দ, অন্যান্য অভিভাবক বৃন্দ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তারা নিখোঁজ শিশুদের দ্রুত সন্ধান পেতে ও নিরাপদে ঘরে ফেরাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।
পড়ুন : দিনাজপুরে জেলা ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত


