বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে প্রথম বিভাগ ফুটবল লীগ-২০২৬। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠে এ লীগের উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লীগের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবললীগ কমিটির সদস্য শরিফুল ইসলাম শরীফ সহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাবেক খেলোয়ারবৃন্দ।। 

প্রথম বিভাগ ফুটবল লীগের আহ্বায়ক চৌধুরী মো. মহেবুল্লাহ্ আবু নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে অতিথিরা তাদের বক্তৃতায় বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ ও ইতিবাচক জীবনযাপনে উদ্বুদ্ধ করে। বিশেষ করে ফুটবল চর্চার মাধ্যমে তরুণদের মাদকের আগ্রাসন ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব।

বক্তারা আরও বলেন, নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি মাঠে শৃঙ্খলা, পারস্পরিক সম্মান ও দলীয় চেতনা একজন খেলোয়াড়ের ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে।

আয়োজকরা জানান, ঠাকুরগাঁওয়ের স্থানীয় ফুটবলারদের প্রতিভা বিকাশ এবং জেলার ফুটবলে নতুন প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে এ লীগের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতার মধ্য দিয়ে নতুন খেলোয়াড় উঠে আসবে এবং তারা ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠে ফুটবল নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে প্রাণ ফিরে পায় ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের বড়মাঠ। এ লীগে মোট ৮ টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় সাম্য ক্রীড়া সাংস্কৃতিক গোষ্ঠী বনাম ব্রাদার্স ইউনিয়ন।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে জেলা ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন