ঢাকার সাভারের আশুলিয়ায় ৫৪৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা তৈরির যন্ত্রপাতি ও উপকরণসহ মো. জাকির হোসেন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার রাতে আশুলিয়ার দক্ষিণ ভাদাইল এলাকায় জাকির হোসেনের নিজ বাড়ী থেকে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইদুল ইসলাম।
আটক জাকির হোসেন আশুলিয়ার দক্ষিণ ভাদাইল এলাকার কাওছার শেখের ছেলে।
ওসি বলেন, রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার শ্রীপুর তাহফিজুল কোরআন মাদ্রাসার সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সদস্যরা জানতে পারেন দক্ষিণ ভাদাইলে জাকির হোসেনের বসতবাড়ির বারান্দার একটি কক্ষে মাদক তৈরি ও বিক্রি করা হচ্ছে।পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে রাত ১১টা ৫ মিনিটের দিকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় জাকির হোসেনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ৫৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ ছাড়া ইয়াবা তৈরির কাজে ব্যবহৃত লোহার তৈরি একটি ডাইস (ছাঁচ), সাদা রঙের ২৭৫ গ্রাম, হালকা গোলাপি রঙের ২৭৫ গ্রাম এবং লাল-গোলাপি রঙের ৮২ গ্রাম উপকরণ( পাওডার), একটি হাতুড়ি ও দুটি স্টিলের ছোট চামচ উদ্ধার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে নিজ বসতঘরে ইয়াবা তৈরি করে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। তবে অভিযানের সময় তাঁর সহযোগী মো. ইকরান শেখ (৩৩) কৌশলে পালিয়ে গেছেন বলে জানান ওসি।
পড়ুন : আক্কেলপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ


