বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শ্রীপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের ২০ উদ্যোক্তাকে ৩০ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ

‘সবার আগে বাংলাদেশ’ নির্বাচনী ইশতেহার-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় শ্রীপুর উপজেলা কমপ্লেক্স ভবনের ক্ষণিকায় আয়োজিত অনুষ্ঠানে এ ঋণ বিতরণ করা হয়।

শ্রীপুর শাখা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ ভূইয়া। তিনি পল্লী সঞ্চয় ব্যাংকের নির্বাচিত গ্রাহকদের হাতে ঋণের অর্থ তুলে দেন।

ব্যাংক সূত্রে জানা যায়, সরকারের ঘোষিত নির্বাচনী ইশতেহার অনুযায়ী ডিজিটাল ইকোসিস্টেম ঋণ কর্মসূচি, পল্লী নারী উদ্যোক্তা, ‘এক গ্রাম এক পণ্য’ এবং পল্লী সবুজায়ন কর্মসূচির আওতায় এ ঋণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় প্রাথমিক পর্যায়ে ২০ জন সদস্যের মধ্যে মোট ৩০ লাখ ৭০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। এসব ঋণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ব্যবসা ও উৎপাদনমুখী কর্মকাণ্ড সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূইয়া বলেন, ঋণের অর্থ শুধু খরচ না করে কীভাবে তা কাজে লাগিয়ে মূলধন আরও বৃদ্ধি করা যায়, সেদিকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে এই অর্থের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবারের আয় বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

তিনি ঋণগ্রহীতাদের ঋণের অর্থ যথাযথ কাজে ব্যবহারের পাশাপাশি সময়মতো কিস্তি পরিশোধ করে ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তাসহ পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, ঋণগ্রহীতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : তথ্য যাচাই না করে প্রতিক্রিয়া নয়: ডিসি জাহিদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন