বিজ্ঞাপন
বিজ্ঞাপন

চাষাড়ায় বিসিকের চাকরি মেলা, ৪৩ প্রতিষ্ঠানে ৬১০ শূন্য পদ

নারায়ণগঞ্জে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) উদ্যোগে চাকরি মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে শহরের চাষাড়ায় বিকেএমইএ ভবনে এ মেলার উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

মেলায় নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার চাকরিপ্রার্থীরা অংশ নেন। এতে ৪৩টি প্রতিষ্ঠান মোট ৬১০টি শূন্য পদ নিয়ে অংশগ্রহণ করেছে। বিভিন্ন শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা চাকরিপ্রার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন।

ঢাকা বিসিক আঞ্চলিক শাখার পরিচালক মনসুরুল আলমের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব।

উদ্বোধনী বক্তব্যে বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, চাকরিপ্রার্থী ও চাকরিদাতাদের মধ্যে সরাসরি যোগাযোগ ও সেতুবন্ধন তৈরি করতেই বিসিকের এ উদ্যোগ। এর মাধ্যমে চাকরিপ্রার্থীরা এক জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগের সুযোগ সম্পর্কে জানতে পারবেন।

তিনি বলেন, শুধু চাকরি খোঁজার মধ্যে সীমাবদ্ধ না থেকে উদ্যোক্তা তৈরির উদ্যোগের দিকেও গুরুত্ব দিতে হবে। তরুণদের উদ্যোক্তা হওয়ার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা বিভিন্ন পদে চাকরির সুযোগ, প্রয়োজনীয় যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে চাকরিপ্রার্থীদের তথ্য দেন। সকাল থেকেই চাকরিপ্রার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণে প্রাণচাঞ্চল্য দেখা যায়।

পড়ুন : দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন