বিজ্ঞাপন
বিজ্ঞাপন

চার জেলায় নতুন জেলা প্রশাসক

চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারী, অর্থ বিভাগের আরেক উপসচিব চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের ডিসি নিয়োগ দেয়া হয়েছে। আর পিরোজপুরের ডিসি আবু সাঈদকে টাঙ্গাইলের ডিসি পদে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নীলফামারীর ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, টাঙ্গাইলের ডিসি শরীফা হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং পটুয়াখালীর ডিসি মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে।

এই তিন কর্মকর্তা সম্প্রতি যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় তাঁদের ডিসির পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের ডিসি নিয়োগ দেয়া হয়।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র, কাতার দিল দুঃসংবাদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন