বিজ্ঞাপন
বিজ্ঞাপন

নওগাঁ শহরে দিনদুপুরে রিকশাযাত্রী নারীর দুল ছিনতাইয়ের চেষ্টা, গ্রেপ্তার তিন

নওগাঁ শহরে দিনেদুপুরে ব্যাটারিচালিত রিকশাযাত্রী এক নারীর কানের স্বর্ণের দুল ছিনতাইয়ের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আসা তিন ছিনতাইকারী ও অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের রুবীর মোড়ে জনগণের সহযোগিতায় তাদের প্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ইউসুফ সর্দারের ছেলে মো: জামাল (৩৫), আব্দুর রবের ছেলে মো. ফরিদ (৩৩) এবং মাইনুদ্দিনের ছেলে মো: রবি (২৪)। তিনজনই নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম শাহানাজ আক্তার শিরিন নওগাঁ শহরের রজাকপুর এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশায় করে শহরের স্টাফ কোয়ার্টারে যাওয়ার পথে রুবীর মোড় এলাকায় পৌঁছালে ওই তিন ছিনতাইকারী তাকে ধারালো চাকুর ভয় দেখিয়ে খুন-জখমের হুমকি দেয়। একপর্যায়ে তারা ভিকটিমের কানে থাকা পাঁচ আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ভিকটিমের আত্মচিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন।

একই সঙ্গে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ চাকুসহ তিন আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। পরে পুলিশ তাদের হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।

এবিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে, ছাড় দেওয়া হবে না। পুলিশ সবসময় সাধারন মানুষের নিরাপত্তায় সজাগ ও তৎপর রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত ছিনতাই মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেকোনো সন্দেহজনক গতিবিধি দেখলেই পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানোর অনুরোধ জানান।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে আন্তজেলা চোরচক্রের ৮ সদস্যসহ ৯৪টি মোবাইল উদ্ধার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন