ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে পরিচ্ছন্নতার পাশাপাশি মশক নিধনে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী ওয়াসিম আকরাম।
বুধবার বিকেলে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মালদারপাড়া এলাকায় মশক নিধন অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় এলাকার বিভিন্ন স্থানে মশার প্রজননস্থল চিহ্নিত করে মশক নিধন কার্যক্রম চালানো হয়।
অভিযানে পৌর যুবদলের সদস্যসচিব হুমায়ুন রহমান নয়ন , প্রিন্স আহমেদ বাবুসহ মালদারপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
ওয়াসিম আকরাম বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু ওষুধ ছিটালেই হবে না, পাশাপাশি নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। জনসচেতনতা তৈরি এবং মশার প্রজননস্থল ধ্বংসে স্থানীয়ভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, এধরনের সমাজসেবামূলক কাজ অব্যাহত থাকবে।
পড়ুন : সিরাজগঞ্জে দুই ব্যবসায়ীকে জরিমানা


