বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ময়মনসিংহে নাগরিকদের মুখোমুখি সিটি প্রশাসক : আধুনিক নগর গড়ার প্রতিশ্রুতি

দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্তি উপলক্ষে উন্মুক্ত মতবিনিময় সভায় নগরবাসীর মুখোমুখি হয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে নানা সংকটের কথা তুলে ধরেন এবং প্রশাসক নাগরিকদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর দেন।

উন্মুক্ত সভায় নাগরিকরা প্রধান সমস্যা হিসেবে যানজট, জলাবদ্ধতা এবং অপরিকল্পিত নগরায়ণের বিষয়গুলো প্রশাসকের দৃষ্টিগোচর করেন।

জবাবে সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন বলেন, ‘নগরীর বস্তিবাসীদের উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ এবং যানজট নিরসনে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরালোভাবে চলছে। একটি সুন্দর ও সুশৃঙ্খল নগরী গড়তে আমি সচেতন নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করছি।’

তিনি আরও জানান, অগ্রাধিকার ভিত্তিতে অপরিকল্পিত নগরায়ন রোধ এবং নাগরিকদের বিনোদনের জন্য পরিকল্পিত পার্ক ও শিশু পার্ক নির্মাণ করা হবে।
আপনাদের পরামর্শ সহযোগিতা পেলে নাগরিকদের উপযোগী নগর গঠনে সদা সর্বদাই চেষ্টা চালিয়ে যাব।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আব্দুল করিম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে দুই ব্যবসায়ীকে জরিমানা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন