বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মন্দিরে চুরি করে শেষ রক্ষা হলো না, ফটিকছড়িতে গ্রেপ্তার-৪

চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দিরে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিনাজুরি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মন্দির থেকে চুরি যাওয়া বিভিন্ন পূজার সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে চুরি যাওয়া স্বর্ণালংকার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রুহুল, ইউসুফ, শাহাবুদ্দিন ও হাশেম।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, বুধবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে মন্দির থেকে চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। তবে স্বর্ণালংকারগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ফটিকছড়িতে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাগুলো নিয়েও পুলিশের ছায়া তদন্ত চলছে।

এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়ার শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে তিনটি ঘট, ঘটের সঙ্গে থাকা তিনটি স্বর্ণের চেইন ও তিনটি স্বর্ণের লকেটসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে যায়।

মন্দির কমিটি সূত্রে জানা যায়, চুরি যাওয়া স্বর্ণালংকারের ওজন আনুমানিক দুই থেকে আড়াই ভরি। এ ছাড়া পূজার জন্য রাখা অন্যান্য সামগ্রীও নিয়ে যায় চোরেরা।

পড়ুন:আখাউড়ায প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনাসভা

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন