বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আখাউড়ায প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনাসভা

দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা এ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

বিজ্ঞাপন

এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান আখাউড়ার উপজেলা শাখা র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

বৃহস্পতিবার(১অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে পৌরশহরের সড়কবাজার হয়ে রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া।

প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের আখাউড়া উপজেলা শাখার সভাপতি এস এম শাহাজাদা খাদেমর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আখাউড়া থানার এস আই আলী রেজা মামুন, মো. কবির প্রমুখ। সভা সঞ্চলনা করেন সংঘের সাধারণ সম্পাদক কুদ্দুস চৌধুরী।

আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও তাপসী রাবেয়া।

পড়ুন : কুষ্টিয়ায় আটক স্কুল শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন