বিজ্ঞাপন
বিজ্ঞাপন

চরফ্যাশনে ভূমি বিরোধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

ভোলার চরফ্যাশনে ভূমি বিরোধকে কেন্দ্র করে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ করেছেন ইমাম হোসেন। এসব তথ্যের কারণে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪টায় চরফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন ইমাম হোসেন।

তিনি বলেন, দক্ষিণ চর মাদ্রাজ, পশ্চিম এওয়াজপুর ও উত্তর ফ্যাশন মৌজার কয়েকটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে বিভিন্ন সময়ে একাধিক মামলা হয়েছে। তার দাবি, ল্যান্ড সার্ভে মামলায় রায় ও ডিক্রি পাওয়ার পর সংশ্লিষ্ট জমি ক্রয় করে তারা নিজেদের নামে নামজারি করেন এবং নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন।

ইমাম হোসেনের অভিযোগ, মুনছুর আহম্মদ গং ওই জমি নিয়ে বিভিন্ন আদালতে মামলা করেছেন। কয়েকটি মামলায় স্থগিতাদেশ ও খারিজের আদেশ হয়েছে বলেও দাবি করেন তিনি। এছাড়া কথিত নোটারি পাবলিক আম-মোক্তারনামা নিয়ে ঢাকার আদালতে একটি মামলা চলমান রয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

তার আরও অভিযোগ, তাদের ক্রয় করা জমি জোরপূর্বক দখল করে ভোগ করার চেষ্টা করা হচ্ছে। স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের কাছে আবেদন করা হলে স্থানীয় প্রিন্স মহাজন ও হাজী জাহিদুল ইসলাম রাসেল কমিশনারকে বিষয়টি মীমাংসার দায়িত্ব দেওয়া হয় বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে ইমাম হোসেন ২৩ সেপ্টেম্বরের মানববন্ধন এবং ২৬ সেপ্টেম্বর প্রকাশিত বিভিন্ন সংবাদে তাকে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে করা বক্তব্যের প্রতিবাদ জানান। একই সঙ্গে ‘আজমত খান’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাদের বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন।

তিনি সাংবাদিকদের প্রতি কোনো পক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট নথিপত্র ও তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। ইতোমধ্যে প্রকাশিত কোনো সংবাদে ভুল বা বিভ্রান্তিকর তথ্য থাকলে তা সংশোধনেরও অনুরোধ করেন।

প্রয়োজনে ভূমি বিরোধসংক্রান্ত দলিলপত্র ও অন্যান্য প্রমাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান ইমাম হোসেন।

বিজ্ঞাপন

পড়ুন : ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন