বিজ্ঞাপন
বিজ্ঞাপন

রাজশাহীতে লিঙ্গসমতা প্রতিষ্ঠায় অ্যাডভোকেসি কর্মশালা

রাজশাহীতে লিঙ্গসমতা প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে রাজশাহীতে অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগরীর হোটেল-এক্স এর কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় এ কর্মশালা নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে আয়োজন করে জাগো ফাউন্ডেশন।

প্রজেক্ট ম্যানেজার আসিফ মাহমুদের পরিচালনায় কর্মশালায় লিঙ্গবৈষম্যের বিভিন্ন চ্যালেঞ্জ, তরুণদের অর্থবহ অংশগ্রহণ এবং সমাজে লিঙ্গসমতা প্রতিষ্ঠায় বাস্তবভিত্তিক উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মনিরা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ইসরাত জাহান এবং প্ল্যান ইন্টারন্যাশনালের জেন্ডার স্পেশালিস্ট ফারজানা আক্তার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী-পুরুষসহ সমাজের সব মানুষের সমান সুযোগ, মর্যাদা ও অংশগ্রহণ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

লিঙ্গবৈষম্য কমাতে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক মূল্যবোধ,সচেতনতা ও ধর্মীয় অনুশাসনের ইতিবাচক চর্চার মাধ্যমে নারী-পুরুষের প্রতি সম্মান ও সমঅধিকারের পরিবেশ গড়ে তোলা সম্ভব।

কর্মশালায় তরুণদের সম্পৃক্ততা বাড়ানো এবং লিঙ্গসমতা প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সর্বপরি সমাজের বিভিন্ন স্থরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বাস্তবায়ন নিয়ে কাজ করতে হবে। সরকারি এবং বেসরকারি দপ্তরের জোড়ালো ভূমিকা নেওয়ার প্রত্যাশা করেন জাগো ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে নিসচার মাসব্যাপী জনসচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন