বিজ্ঞাপন
বিজ্ঞাপন

শরীয়তপুরে পদ্মার তীররক্ষা বাঁধে ধস, নদীগর্ভে বিলীন ২০ মিটার

শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর মাছ বাজার এলাকায় পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধে ফাটল দেখা দেয়া প্রায় ৫০ মিটার এলাকার ২০ মিটার নদী গর্ভে বিলীন হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধা ৭ টার দিকে ফাটল দেখা দেয়া এলাকার ২০ মিটার নদীতে তলিয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে নদীতীরবর্তী ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাঁধ ধসে পড়ার আশঙ্কায় সুরেশ্বর মাছ বাজার এলাকার ব্যবসায়ীরা তাদের দোকানপাট ও মূল্যবান মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছেন।
ড
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে নড়িয়া উপজেলার সুরেশ্বর মাছ বাজার থেকে জাজিরা উপজেলার বিলাসপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধটি ১ হাজার ৪০৩ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করে। গুরুত্বপূর্ণ এই বাঁধে ফাটল দেখা দেওয়ায় নদীতীরবর্তী মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে।

খবর পেয়ে নড়িয়া উপজেলা প্রশাসন ও শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্ষতিগ্রস্ত স্থানে কাল থেকে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

এ বিষয়ে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিল্টন হোসেন বলেন, গতকাল সুরেশ্বর মাছঘাট এলাকায় নদী তীর রক্ষা বাধের ৫০ মিটার এলাকায় ফাটল দেখা দেয়। পরে আজ সন্ধার দিকে ফাটল দেখা দেয়ার ২০ মিটার এলাকা নদীতে তলিয়ে যায়। খবর শুনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আগামীকাল সকাল থেকেই ক্ষতিগ্রস্ত স্থানে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : বন্দরে সাবেক উপজেলা চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন