জীবনের শুরুতেই দ্বিপক্ষীয় পার্টস রোগ (Bilateral Perthes’ disease ) রোগের সঙ্গে লড়াই করছে ছোট্ট নাজুফা। বয়সের তুলনায় স্বাভাবিক ভাবে বেড়ে ওঠার কথা থাকলে ও দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে সে এখন ও চিকিৎসাধীন। আর দশটা শিশুর মতো হাসি খেলায় মেতে ওঠা, স্কুলে যাওয়ার ইচ্ছায় পূরণ হচ্ছে না নাজুফার।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসা ও নিয়মিত ওষুধের প্রয়োজন হলে ও আর্থিক সংকটের কারণে তা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছে তার পরিবার। নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের সন্তোষ গ্রামের জিল্লুর রহমানের মেয়ে নাজুফা।
নাজুফার বাবা একজন নিম্ন আয়ের মানুষ। পরিবারের নিত্যদিনের খরচ মেটাতেই যেখানে সংগ্রাম করতে হয়, সেখানে মেয়ের ব্যয়বহুল চিকিৎসা চালানো তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছে। ইতোমধ্যে আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সহায়তায় কিছু চিকিৎসা করানো হলেও প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নাজুফার বাবা বলেন, নাজুফাকে সুস্থ করে তুলতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠন গুলোর সহযোগিতা প্রয়োজন। তারা সকলের কাছে মেয়েটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।
নাজুফার মা বলেন, আমি একজন প্রতিবন্ধী মানুষ আমি চাইনা আমার মতো আমার মেয়েও প্রতিবন্ধী হোক,দেশবাসীর কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, সম্মিলিত উদ্যোগ ও মানবিক সহায়তা পেলে নাজুফার চিকিৎসা সম্ভব এবং সে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। তাই মানবতার হাত বাড়িয়ে দিয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।
পড়ুন : সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা কেজি
সা/


