রাজশাহীতে ক্রিকেট প্রিমিয়ার লীগের কার্যক্রম উদ্বোধন

রাজশাহী মহানগরীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশন ফরম উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে ১১নং ওয়ার্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ প্রজন্মকে সুস্থ, সুশৃঙ্খল ও মানবিক হিসেবে গড়ে তোলার অন্যতম মাধ্যম। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান খেলাধুলাকে আরও বিস্তৃত ও কার্যকরভাবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।

জাতীয় পর্যায়েও নিয়মিত প্রতিযোগিতা ও খেলাধুলায় শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজশাহী মহানগরীর প্রতিটি ওয়ার্ডে খেলাধুলার পরিবেশ তৈরি করতে সিটি কর্পোরেশন কাজ করছে। মহানগরীর ৩০টি ওয়ার্ডে ২১টি খেলার মাঠ এবং ১৬টি ফুটসাল গ্রাউন্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

রাসিক প্রশাসক বলেন, তরুণদের মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ক্রিকেট লীগ আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে। তিনি ১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ-২০২৬-এর সফলতা কামনা করেন এবং আয়োজকদের এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে দিলেন ইউএনও

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন