সিরাজগঞ্জের বেলকুচিতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাফিন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে রাজধানী ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
মৃত শাফিন বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কলাগাছি গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে।
মৃত শাফিনের চাচা শাহাদত হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৬ দিন আগে জ্বরে আক্রান্ত হয় শাফিন। পরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হলে সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে দুদিন চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হয়। সেখানেও দুদিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকেরা বলেন, ডেঙ্গু জটিলতায় শাফিনের লিভারে সমস্যা দেখা দিয়েছে। তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে অ্যাম্বুলেন্সযোগে শাফিনকে নিয়ে ঢাকায় নেওয়া হয়। ঢাকার বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড না পেয়ে পরে ইসলামী ব্যাংক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে সে মারা যায়।
পড়ুন : রূপগঞ্জ ইউনিয়নের ভিংরাবোতে চেয়ারম্যান পদপ্রার্থী আবু মাসুমের উঠান বৈঠক


