ফরিদপুরে হিদাডাঙ্গা নৌকা বাইচ মেলা ৭ অক্টোবর

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতি বছরের মতো এবারও বসছে ঐতিহ্যবাহী হিদাডাঙ্গা নৌকা বাইচ মেলা। গ্রামীণ ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির এ আয়োজনে থাকছে জমজমাট নৌকা বাইচ। প্রায় ১০০ হাত দৈর্ঘ্যের তিনটি নৌকা নিয়ে এবারের মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আগামী ৭ অক্টোবর ২০২৬, বুধবার আলফাডাঙ্গার হিদাডাঙ্গা সুইচগেট সংলগ্ন এলাকায় এ মেলার আয়োজন করা হয়েছে। স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে চলে আসা এ নৌকা বাইচ দেখতে প্রতি বছরই আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন।
আয়োজকরা জানান, নৌকা বাইচকে ঘিরে এরই মধ্যে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। নির্ধারিত দিনে নদীতে মুখোমুখি হবে প্রায় ১০০ হাত দীর্ঘ তিনটি নৌকা। প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে দর্শনার্থীদের ভিড় হবে বলে আশা করছেন আয়োজকরা।
নৌকা বাইচের পাশাপাশি মেলাকে ঘিরে থাকবে নানা ধরনের গ্রামীণ আয়োজন ও লোকজ পরিবেশনা। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হবে উৎসবের মিলনমেলায়।
আয়োজকদের প্রত্যাশা, ঐতিহ্যবাহী এ নৌকা বাইচের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার পুরোনো সংস্কৃতি ও নৌকাবাইচের ঐতিহ্য আরও পরিচিত হয়ে উঠবে।

বিজ্ঞাপন

পড়ুন:সাদ-সোহেলের নাইটক্লাবের ছবি নিয়ে তোলপাড়

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন