হেলমেট ছুড়ে ফেললেন মেজর (অব.) আখতারুজ্জামান

প্রিজনভ্যান থেকে আদালত ভবনে প্রবেশের আগেই মাথায় পরানো হেলমেট ছুড়ে ফেলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। হেলমেট ছুড়ে ফেলার ওই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার দুপুরে হাতকড়া পরিয়ে একটি প্রিজনভ্যানে করে আখতারুজ্জামানকে ঢাকার আদালত প্রাঙ্গণে আনা হয়। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে প্রিজনভ্যান থেকে নামিয়ে আদালতে নেয়ার প্রস্তুতি নেয়া হয়। এ সময় প্রিজনভ্যানের দরজায় দাঁড়িয়েই মাথায় পরানো হেলমেট খুলে ছুড়ে ফেলেন তিনি।

হেলমেট ছুড়ে ফেলার সময় আখতারুজ্জামানকে বলতে শোনা যায়, আমি হেলমেট মানি না। সরকারের অবৈধ অর্ডার মানি না।

এর আগে বিমানবন্দর থানায় দায়ের করা একটি মামলায় আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মামলাটি দায়ের করা হয় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন কর্মকর্তাকে হুমকি দেয়ার অভিযোগে। গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না আসাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পরিস্থিতি হুমকি-ধামকির পর্যায়ে পৌঁছায়।

এরপর বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের নামে মামলা করা হয়।

বিজ্ঞাপন

একদিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান

বিমানবন্দর থানার মামলায় জামায়াত নেতা ও মেজর (অব.) আখতারুজ্জামানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৩ অক্টোবর) দুপুরে তাকে আদালতে তোলা হলে পুলিশ তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে শুনানির সময়ও নিজের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে কথা বলেন আখতারুজ্জামান। তিনি বলেন, বাংলাদেশ সোনার বাংলাদেশ ছিল, সবাই লুটেপুটে খাচ্ছে। প্রসিকিউশন প্রমাণ করুক, আমার অপরাধ প্রমাণ করুক, আমি ফাঁসিতে যাব।

মামলাটিকে ষড়যন্ত্র দাবি করে তিনি আরও বলেন, এটা ষড়যন্ত্র, মামলা থানায় রুজুর আগেই ডিবি পুলিশ আমার বাসায় হাজির।

পড়ুন : প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে কেমন আছেন সাজেদা, দেখতে গেলেন ডিসি

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন