মক্কা ও মদিনার মসজিদে নববীতে হুতিদের হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

সৌদি আরব এবং হারামাইন শরিফাইন- বিশেষ করে পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে হুতিদের অন্যায় আক্রমণ ও আগ্রাসনের বিরুদ্ধে দিনাজপুরে মানববন্ধন করেছে জমঈয়তে আহলে হাদীস জেলা শাখা।

বিজ্ঞাপন

৩ অক্টোবর শনিবার ২০২৬ দিনাজপুর প্রেসক্লাব সড়কে দুপুর ১২ টায় দিনাজপুর জেলা জমঈয়তে আহলে হাদীস এর আয়োজনে মানববন্ধনে জেলা, উপজেলা ও স্থানীয় শাখার বিপুল সংখ্যক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধনে দিনাজপুর জেলা জমঈয়ত আহলে হাদীস এর সভাপতি আব্দুল জলিল মাদানী এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মোখতার হোসেন এর সঞ্চালনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা জমঈয়ত আহলে হাদীস এর সহ- সভাপতি শায়েখ আতিকুর রহমান বর্ধমানি, নুরুল ইসলাম মাদানী এবং শুব্বানে আহলে হাদীস ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ।

মানবন্ধনে বক্তারা বলেন, পবিত্র মক্কা ও মদিনা বিশে^র কোটি কোটি মুসলিমের আবেগ, অনুভূতি ও ঈমানের কেন্দ্রবিন্দু। মহান আল্লাহর এই পবিত্র স্থানসমূহে যেকোনো ধরনের আক্রমণ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা মুসলিম উম্মাহ কখনোই বরদাশত করবে না। হুতি বিদ্রোহীদের এই জঘন্য ও উস্কানিমূলক কর্মকা-ের পেছনে যারা ইন্ধন দিচ্ছে, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তা রক্ষা করা বিশ্বের প্রতিটি মুসলিমের ঈমানি দায়িত্ব। মুসলিম বিশ্বের সকল শান্তিপ্রিয় দেশ ও সংস্থাকে এক হয়ে এ ধরনের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে রুখে দিতে হবে।

মানববন্ধন শেষে মক্কা ও মদিনার নিরাপত্তা, মুসলিম উম্মাহর ঐক্য এবং শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

পড়ুন : দুই দশক পর চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিক অপসারণ শুরু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন