বাবা হারা এরশাদুলের পড়াশোনার পথের সঙ্গী হলো জেলা ছাত্রদলের বাইসাইকেল

‎মা নেই। বাবাও নেই। জীবনের শুরুতেই অভিভাবকহীন হয়ে পড়া ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী এরশাদুল হক মারুফের পড়াশোনার পথও ছিল নানা প্রতিকূলতায় ভরা। শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত ও প্রাইভেট পড়তে যাওয়ার কষ্ট ছিল তার নিত্যদিনের সঙ্গী।
‎
‎অভাব আর প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে এরশাদুল। সেই স্বপ্নের পথচলায় এবার তার পাশে দাঁড়িয়েছে কুড়িগ্রাম জেলা ছাত্রদল।
‎
‎শিক্ষার পথে যাতায়াতের কষ্ট কিছুটা লাঘব করতে শিক্ষার্থীর হাতে একটি বাইসাইকেল তুলে দেওয়া হয়েছে জেলা ছাত্রদলের পক্ষ থেকে। ছোট্ট এই উপহার যেন এরশাদুলের কাছে শুধু একটি বাইসাইকেল নয়—বরং প্রতিকূলতার মধ্যেও সামনে এগিয়ে যাওয়ার নতুন সাহস।
‎
‎জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ সোহেল রানা বলেন, অর্থের অভাবে কোনো মেধাবী ও অসহায় শিক্ষার্থীর পড়াশোনা যেন থেমে না যায়—সেই লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। সাধারণ ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের যেকোনো সংকটে পাশে থাকার প্রত্যয়ও জানান তারা।
‎
‎এরশাদুলের প্রতিদিনের পথচলা হয়তো এখন কিছুটা সহজ হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা প্রাইভেট পড়তে যাওয়ার দীর্ঘ পথ পাড়ি দিতে আর আগের মতো বাধার মুখে পড়তে হবে না তাকে।
‎
‎একটি বাইসাইকেল হয়তো খুব বড় কিছু নয়। কিন্তু একজন অসহায় শিক্ষার্থীর জন্য এটি হতে পারে স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার একটি নতুন চাকা।

বিজ্ঞাপন

‎পড়ুন : বিএনপির নাম ভাঙিয়ে জায়গা দখলের চেষ্টার অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন