চাটমোহর থানার এসআই আবুল কালামের ইন্তেকাল

পাবনার চাটমোহর থানার এসআই আবুল কালাম আজাদ (মুক্তি) (৫৩) শনিবার হার্ট এ্যাটাকে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের শিক্ষক হাজী গোলবার হোসেন সরকারের ছেলে।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান জানান, শনিবার বেলা পাঁচটার দিকে থানার দোতালায় অবস্থানরত অবস্থায় অসুস্থবোধ করলে আবুল কালাম আজাদকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭ টা ২০ মিনিটের দিকে তিনি মারা যান।

মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আবুল কালাম আজাদের মৃত্যুতে চাটমোহর থানা ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে যমুনার চরাঞ্চলে যুবককে পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন