ধামরাইয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০, আশঙ্কাজনক একজন ঢামেকে

ঢাকার ধামরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে জাহিদুল ইসলাম বাবুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়।

আহতদের মধ্যে বাবুল মিয়া, জাহিদুল ইসলাম বাবু, রাসেদা বেগম, চায়ের দোকানি খলিল ও শরীফসহ অন্তত ১০ জন রয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার ব্যবস্থা করেন।

স্থানীয়দের ভাষ্য, ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুলের সঙ্গে সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রমিজুর রহমান চৌধুরী রোমার বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা চলছিল।

স্থানীয়দের দাবি, শনিবার শহীদুলের অনুসারীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় মিছিল বের করলে রোমা চেয়ারম্যানের পক্ষের লোকজনের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এতে চেয়ারম্যানের মেয়ের জামাই জাহিদুল ইসলাম বাবুসহ কয়েকজন আহত হন বলে দাবি করা হয়েছে।

পরে পাল্টা হামলায় সূতিপাড়া ইউনিয়ন বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শরীফ আহত হন বলে অভিযোগ ওঠে। এ সময় উভয় পক্ষের আরও কয়েকজন আহত হন।

ঘটনার পর বালিথা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, “সূতিপাড়া ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : বিএনপির নাম ভাঙিয়ে জায়গা দখলের চেষ্টার অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন