বাড্ডায় অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি

রাজধানীর বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৪ অক্টোবর) ই-মেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বাড্ডা থানার ওসি মো. নাসীরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ই-মেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাব। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে, যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক সকাল ১১টায় এই হামলা করা হবে।’

এ ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বাড্ডা থানায় একটি জিডি করা হয়েছে। বর্তমানে বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) সাইবার ইউনিট তদন্ত করছে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করছে পুলিশের সিটিটিসি ইউনিট ও থানা পুলিশ।

ই-মেইলের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, TypicalChineseman@gmail.com ই-মেইল আইডি থেকে পাঠানো ওই বার্তায় মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানোর হুমকি দেয়া হয়। গতকাল রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে হুমকির ই-মেইলটি আসে।

বিজ্ঞাপন

পড়ুন : শিক্ষার আলো ছড়ানোর মানুষগুলোর ভিন্ন বাস্তবতা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন