পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা অবৈধ সার জব্দ

জয়পুরহাটের পাঁচবিবিতে এক কৃষকের বাড়িতে অভিযান চালিয়ে ৭৬ বস্তা অবৈধ সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শিরতা গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।

জানা যায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শিরতা গ্রামের কৃষক রমজানের বাড়িতে এই অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মজুত করা ৭৬ বস্তা সার জব্দ করে প্রশাসন। এছাড়া কৃষক রমজানের ‘কৃষক উপকরণ সহায়তা কার্ডে’ দেওয়া তথ্যে অসংগতি পাওয়া যায়। কার্ডে নিজস্ব ২৫ শতাংশ এবং পত্তন নেওয়া ৪ একর জমি দেখানো হলেও, তা কেটে সংশোধন করে ওই কৃষকের প্রকৃত জমির পরিমাণ উল্লেখ করে দেওয়া হয়।

এ বিষয়ে ইউএনও কাশপিয়া তাসরিন জানান, অবৈধভাবে সার মজুতের ঘটনায় সারগুলো জব্দ করা হয়েছে এবং ওই কৃষকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : সোহেল মাহমুদ রঞ্জুর মাতৃবিয়োগে বাসায় গিয়ে শোক জানালেন ভিপি অমর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন